সব
facebook apsnews24.com
বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন - APSNews24.Com

বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধিঃ

দেশের প্রথম নৌকা জাদুঘর হচ্ছে বরগুনায়। বিলুপ্ত হওয়া ১‘শ ধরণের নৌকা স্থান পাবে এই জাদুঘরে। বরগুনা জেলা প্রশাসন মুজিব বর্ষ উপলক্ষে এই যাদুঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। এই জাদুঘরের নাম রাখা হবে ‘বঙ্গবন্ধু নৌকা জাদুঘর।

জেলা আইনজীবী সমিতির পাশে গণপাঠাগারের মাঠে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় বঙ্গবন্ধু নৌকা যাদুঘরে ভিত্তিপ্রস্তর স্থাপন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবির, এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

কালের পরিক্রমায় দেশের নদী ধ্বংস হয়েছে এবং হারিয়ে যাচ্ছে নানান ধরনের নৌকা। বঙ্গবন্ধু নৌকা জাদুঘরে হারিয়ে যাওয়া বিভিন্ন অঞ্চলের নৌকা এবং বর্তমানে প্রচলিত নৌকার প্রতিকৃতি সংরক্ষণ করা হবে। জেলা আইনজীবী সমিতির পূর্ব পাশে পৌর গণগ্রন্থাগারের মাঠে জাদুঘরটি স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ট্যুরিজম বোর্ড, বিভিন্ন নৌকাশিল্পী, ফ্রেন্ডশিপ এনজিওর প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে জাদুঘরটির অবকাঠামো, বিভিন্ন রকমের নৌকা তৈরির কাজ চলছে। জাদুঘরে বিভিন্ন অঞ্চলের ১০০ নৌকা স্থান পাবে।

এবিষয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, নৌকা জাদুঘর স্থাপন বাংলাদেশে এই প্রথম। এটি অত্যন্ত ব্যতিক্রমধর্মী এবং চমৎকার একটি উদ্যোগ। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে নৌকা সম্পর্কে জানতে পারে সেক্ষেত্রে এই নৌকা জাদুঘর গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এখানে বিভিন্ন ধরনের নৌকার সংগ্রহ থাকবে এবং নৌকা নিয়ে গবেষণা হবে।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, একসময় দেশে হরেক রকমের নৌকা ছিল। একেকটি নৌকা ভিন্ন ভিন্ন অঞ্চলের ঐতিহ্য বহন করত। আগামী প্রজন্মের কাছে ঐতিহ্য ও নৌকাকেন্দ্রিক সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন।

  • 2
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ