সব
facebook apsnews24.com
গর্ভবতী স্ত্রীকে হত্যা: আপিলেও স্বামীসহ ৩ জনের ফাঁসি বহাল - APSNews24.Com

গর্ভবতী স্ত্রীকে হত্যা: আপিলেও স্বামীসহ ৩ জনের ফাঁসি বহাল

গর্ভবতী স্ত্রীকে হত্যা: আপিলেও স্বামীসহ ৩ জনের ফাঁসি বহাল

সাত মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ও তার দুই বন্ধুর মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দণ্ডিতদের জেল আপিল খারিজ করে দিয়ে বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে স্বামী সৈয়দ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে টিপু এবং তার দুই বন্ধু শহীদুল ইসলাম ও মো. খোরশেদের ফাঁসি বহাল রাখা হয়। আসামিরা সকলেই কনডেম সেলে রয়েছেন।

এক যুগ আগে মাসুদ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যান। সঙ্গে ছিলো তার দুই বন্ধু। পরে তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় ভাসানী হলের পেছনে। সেখানে নিয়ে পেটে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যা করেন স্বামী ও দুই আসামি। হত্যার পর ওই মহিলার গলা কেটে পানিতে ফেলে দেওয়া হয়। এই মামলায় নিম্ন আদালত ওই তিন আসামিকে মৃত্যুদণ্ড দেয়। যা বহাল রাখে হাইকোর্ট। উচ্চ আদালতের রায় বাতিল চেয়ে আসামিদের করা আপিল গতকাল খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

রায়ের বিষয়টি জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ। তিনি বলেন, তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিলো। আর হত্যাকাণ্ডটি ছিলো নির্মম প্রকৃতির। আদালত অপরাধের গুরুত্ব বিবেচনায় নিয়ে ফাঁসি বহাল রেখেছে।

  • 34
    Shares

আপনার মতামত লিখুন :

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ