পটুয়াখালী প্রতিনিধিঃ
ধর্ষণের খবরের যখন খবরের পাতা ভরপুর ঠিক তখনই শিক্ষার্থীর উপর হামলা। পটুয়াখালী সদর উপজেলাধীন কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির রহমান মৃধা। ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামের বাসিন্দা শাহিন উদ্দিন (20) এর উপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার বিকেল 4 টা 15 মিনিটের সময় স্থানীয় কমলাপুর – জৈনকাঠি গ্রামের যোগাযোগীয় খেয়া কৌরাখালি খেয়া ঘাটে চেয়ারম্যান নিজেই শাহিন (২০) উপর হামলা চালিয়েছেন। মাথায় আঘাত করার কারনে শাহিন তার জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়দের সহযোগিতায় শাহীনকে পরে পটুয়াখালীতে আনা হায়। হামলার বিস্তারিত জানতে চাইলে শাহিন(২০) জানান, চেয়ারম্যান খেয়া ঘাটে একা পারাপার করবে বলে অন্য লোক নিতে পারবে না, তখন তিনি প্রতিবাদ করলে তার উপর চেয়ারম্যান চড়াও হয়ে হামলা করেন, এ বিষয়ে চেয়ারম্যান এর কাছে জানার জন্য বারবার ফোন দিলেও ফোন ধরেনি,
উল্লেখ্য, চেয়ারম্যান মনির মৃধা এর আগে চাল চুরির অভিযোগে বরখাস্ত হয়েছিলেন এবং জেল হাযতে যান, জেল থেকে ছাড়া পেয়ে তিনি এরকম ত্রাশ তাণ্ডব চালায় ঘটনার পরিপ্রেক্ষিতে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়রি হয়েছে।


