সব
facebook apsnews24.com
উজিরপুর সাতলা উপ-নির্বাচনে আ'লীগের শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন - APSNews24.Com

উজিরপুর সাতলা উপ-নির্বাচনে আ’লীগের শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন

উজিরপুর সাতলা উপ-নির্বাচনে আ’লীগের শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন

তালহা জাহিদঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল বাশার লিটন’র পক্ষে বৃহত্তর সাতলা ইউনিয়নের মোট ৯টি ওর্য়াডে পর্যায়ক্রমে সবগুলো কেন্দ্রে শক্তিশালী কমিটির গঠন করা হচ্ছে।

আজ ৭ অক্টোবর বুধবার নয়াকান্দি বাজারে বিকেল ৫ টায় নেতাকর্মীদের উপস্থিতিতে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর বিশ্বাস এর সভাপতিত্বে (৫ ও ৬) নং ওর্য়াডের শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন করা হয়।

এসময়ে উপস্থিতি ছিলেন নৌকা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতলা আপামর জনগনের জনপ্রিয় নেতা মোঃ খায়রুল বাশার লিটন। তিনি তার বক্তব্যকালে বলেন, ” এই নৌকা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নৌকা, এই নৌকা দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক জননেতা আলহাজ্ব আবদুল হাসনাত আবদুল্লাহর নৌকা, এই নৌকা বরিশাল ২ আসনের উন্নয়নের রুপকার সাংসদ মোঃ শাহে আলম’র নৌকা, এই নৌকা আমার আপনার সকলের– দেশ উন্নয়নের মহাসড়কে যা আজ সবার কাছে দৃশ্যমান, আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে সুখ দুঃখে সব সময় পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ।

এসময়ে নির্বাচনীয় কমিটি আহ্বায়ক পরিমল বাইন’র অর্বতমানে ভারপ্রাপ্ত আহবায়ক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ শাহিন হাওলাদার, যুগ্ন আহবায়ক ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বালী, সদস্য সচিব ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস সরদার।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জালিছ মাহমুদ শাওন, তিনি তার বক্তব্যে বলেন, ” নির্বাচনকে ঘিরে যদি কেউ কোন প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা করার পরিকল্পনা করে থাকেন, তবে তা ভূলে গিয়ে ঘরে থাকেন, না হলে কোথায় দৌড়ে পালাবেন তার কুলকিনারা পাবেন না, মনে রাখবেন ছাত্রলীগ মাঠে আছে।

আর উপস্থিত ছিলেন প্রয়াত চেয়ারম্যান আবদুল খালেক আজাদ এর পুত্র মশিউর রহমান, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদ হাওলাদার, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফুয়াত খন্দকার, তাজিম শরিফ, আশরাফুল ইসলাম বালী, বাপ্পি বালী, ওর্য়াড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, ইউপি সদস্যবৃন্দ’সহ প্রমূখ।

  • 120
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ