সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখলমুক্ত অভিযান, বাধাদানে দুইজনের জেল - APSNews24.Com

কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখলমুক্ত অভিযান, বাধাদানে দুইজনের জেল

কুষ্টিয়ায় রেলওয়ের জমি দখলমুক্ত অভিযান, বাধাদানে দুইজনের জেল

আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ কুষ্টিয়ায় রেল লাইনের পাশর্^স্ত জমি দখলমুক্ত করতে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টায় কোর্ট স্টেশন থেকে জগতি পর্যন্ত প্রায় সাড়ে ৪শ অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান পরিচালনা করেন রেলওয়ে পাকশী ডিভিশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিভাগীয় এষ্টেট অফিসার মো: নুরুজ্জামান। এসময় অভিযান পরিচালনায় রেল পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে সরকারী কাজে বাধাদানের অভিযোগে দুইজনকে আটক করে পরে ভ্রাম্যমান আদালতে তাদের ৭দিনের কারাদন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হলেন- রেল বস্তির বাসিন্দা রিটন(২৮) ও আমিরুল(৩২)। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নরুজ্জামান বলেন, রেল নিরাপত্তা নিশ্চিতে আইনানুযায়ী একটা নির্দিষ্ট দুরুত্ব পর্যন্ত সব সময় ১৪৪ধারা জারি থাকে। অথচ বিভিন্ন প্রভাবশালীদের প্রভাবে স্থাপনা করে রেলকে বিপদ জনক পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। ইতোপূর্বে রেল কর্তৃপক্ষ তাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছে এসব সরিয়ে ফেলতে। গতকাল মাইকিংও করা হয়েছে। অথচ এই উচ্ছেদ অভিযানে এরা বাধাদানের চেষ্টা করায় দ:বি: ১৮৩ ধারায় ৭দিনের কারাদন্ড দেয়া হয়েছে। আজকে আবারও আগামী ১মাস সময় বেধে দেয়া হয়েছে এর মধ্যে এসব স্থাপনা সরিয়ে না নিলে আগামী মাসে বুলডোজার দিয়ে সবগুড়িয়ে দেয়া হবে এবং অবৈধ দখল উচ্ছেদ করা হবে। তিনি আরও বলেন পাকশী ডিভিশনের অধীনে কমপক্ষে ৩৬হাজার একর জমি বিভিন্ন দখবাজরা দখল করে রেখেছে। ইতোমধ্যে ১২শ একর জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। এখনও প্রায় ৩০ থেকে ৪০হাজার এরকম অবৈধ দখলদার আছে পর্যাক্রমে সবই উচ্ছেদ করে উদ্ধার করা হবে।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ