মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ শাকিব (১৭) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাতা ইউপির ইউনিয়নের গাজিনগর গ্রামে নিজ ঘরে গলায় কাপড় বেঁধে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মৃত মোঃ শাকিব উপজেলার চরপাতা ইউপি গাজিনগর গ্রামের মৃত আবু সিদ্দিক ও মৃত মোবাশ্বেরা বেগমের ৩য় সন্তান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাকিবের বাবা ২০১৩ সালে ও মা চলতি বছরের আগস্ট মাসে তাদের দুই ভাই ও এক বোনকে রেখে মারা যান। বড় ভাই প্রবাসে থাকেন ও বোনের বিয়ে হয়ে যায়। মঙ্গলবার দুুুপুরে শাকিবকেে তার ঘরের দরজা ও জানালা বন্ধ দেখতে পেয়ে বাড়ীর লোকজন ডাকাডাকি করে। এতে সারা শব্দ না পেয়ে জানালাা ভেঙ্গে দেখে শাকিবের মৃৃৃত দেহ ঘরের আড়ার সাথেে ঝুুুুলছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে পুুুলিশ লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারে কাছে লাশ হস্তান্তর করবে পুলিশ।
এ বিষয়ে চরপাতা ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের বলেন, ‘আমার জানামতে শাকিব ভালো ছেলে ছিল। বাবা ও মা মারা যাওয়ায় পরিবারটি কষ্টে দিনাতিপাত করতো। এক ভাই প্রবাসে ও বোনের বিয়ে হয়েছে। কেন শাকিব আত্নহত্যা করেছে, তা বলতে পারছি না।’ তবে মৃত্যুটি রহস্যজনক।
এসআই মো. স্বপন বড়ুয়া বলেন, ‘কি কারণে ছেলেটি আত্মহত্যা করেছে, তা তদন্তের পর বলা যাবে। তার বাম হাতের আঙ্গুল দিয়ে রক্ত পড়তে দেখা গেছে। বিকালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
এ ব্যাপারে রায়পুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


