আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
কলারোয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০২০ উদযাপিত হয়েছে। মঙ্গলবার(৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীটি কলারোয়া র্পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভার চত্বরে এসে শেষ হয়। তার পর পৌরসভার অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, কলারোয়া পৌরসভায় মেয়র (ভারপ্রাপ্ত) জনাব,প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল,অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কাউন্সিলর আলফাজ উদ্দিন, সন্ধারাণী বর্মন, আকিমুদ্দীন আকি,পৌরসচিব তুষার কান্তি দাস, সিনিয়র সহকারী ইন্জিনিয়র ওজিহুর রহমান,বিদ্যুৎ উপ- সহকারী প্রকৌশলী এস এম সোহরাওয়ার্দী হোসেন, হিসাব রক্ষক ইমরুল হোসেন,প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন,স্যানেটারি ইন্সপেক্টর কাজল বাবু,শেখ ইমরান হোসেন,কর্মকর্তা কর্মচারী বৃন্দ,উত্তরণ এনজিও’র প্রতিনিধি রাহুল দেসহ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নাজমুল হোসেন।


