সব
facebook apsnews24.com
তিন্নী হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন - APSNews24.Com

তিন্নী হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

তিন্নী হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ছাত্রী উলফাত আরা তিন্নীর রহস্যজনক মৃত্যুকে হত্যা দাবি করে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এসময় তিন্নী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে তারা। একইসাথে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

মঙ্গলবার অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসােসিয়েশনের উদ্যোগে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবির সাবেক বিভাগীয় সভাপতি প্রফেসর শওকত জাহাঙ্গীর। এছাড়াও কামাল উদ্দিন, তাওহীদ হাসান জোবেরী, আশরাফুল ইসলাম, রিজভী রাসেল, মােস্তাফিজুর রহমান তামিমসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন্নির এ রহস্যজনক মৃত্যু জাতিকে প্রশ্নবিদ্ধ করে। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। যদি তা না হয় তাহলে এর থেকে তীব্র আন্দোলনে যাবাে আমরা।

বক্তারা বলেন, এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না বাংলার মানুষ। এজন্য দেশের ছাত্রসমাজকে সােচ্চার ও আন্দোলন করতে হবে। ছাত্রসমাজ ছাড়া এসব ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেও খুব বেশি কাজ হয় না।

তবে ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি বলে গতকাল সোমবার (৬ অক্টোবর) রাতে নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার। তিনি বলেন, তিন্নীর ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোন আলামত মেলেনি। আর এটি ছিল আত্মহত্যা।

এর আগে তিন্নি হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে গত শুক্রবার (২ সেপ্টেম্বর) ও শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের তিন্নির সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে নিহত তিন্নীর মা হালিমা বেগমের দায়ের করা মামলার প্রেক্ষিতে ৮ জন আসামীর মধ্যে ৪ জন গ্রেফতার হয়েছে। মামলার প্রধান আসামী জামিরুলসহ ৪ জন্য পতালক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

  • 42
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ