সব
facebook apsnews24.com
আবাসিক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণ করল মাদরাসার সুপার - APSNews24.Com

আবাসিক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণ করল মাদরাসার সুপার

আবাসিক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে ধর্ষণ করল মাদরাসার সুপার

ডেস্ক রিপোর্টঃ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কুষ্টিয়ার মিরপুরে মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।অভিযুক্ত মাওলানা আব্দুল কাদের কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদরাসার সুপার হিসেবে কর্মরত রয়েছেন।

সোমবার রাতে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। মিরপুর থানার ওসি আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল টেস্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতেই অভিযান চালিয়ে মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদেরকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, নির্যাতিতা ওই মাদরাসার একজন আবাসিক ছাত্রী। সপ্তাহের ৬ দিন সে ওই মাদরাসায় থাকে। প্রতি শুক্রবার সকালে তার বাবা তাকে বাড়ি নিয়ে যান, আবার শনিবার সকালে পৌঁছে দেন মাদরাসায়।

গত শনিবার সকালে মেয়েটির বাবা তাকে মাদরাসায় পৌঁছে দেন। পরদিন ভোরে ফজরের নামাজের সময় মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ঘটনার পর মাদরাসার সুপার মাওলানা আব্দুল কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসিয়েও দেন। তবে মেয়েটি সোমবার সকালে তার এক সহপাঠিকে বিষয়টি জানায়। ওই সহপাঠি ঘটনাটি নিজের বাবাকে জানালে তা এলাকায় জানাজানি হয়। পরে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়।

বিষয়টি জানার পর মেয়েটির বাবা এ ঘটনায় আব্দুল কাদেরের বিরুদ্ধে মিরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ