সব
facebook apsnews24.com
অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড - APSNews24.Com

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

অধ্যক্ষ গোপাল কৃষ্ণ হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীর ৯ বছর আগে দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন।

প্রসঙ্গত, ২০০১ সালের নভেম্বরে চট্টগ্রামের জামালখান এলাকার বাসায় নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ড দেশজুড়ে আলোড়ন তোলে। এ মামলায় ২০০৮ সালের ২৭ মার্চ চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ একরামুল হক চৌধুরী চারজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আমৃত্যু দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন, তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর। আসামি আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীরের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তসলিম উদ্দীন ওরফে মন্টু ও আজমের পক্ষে আইনজীবী ছিলেন হেলাল উদ্দিন মোল্লা। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অমিত দাসগুপ্ত।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ