সব
facebook apsnews24.com
আওয়ামী লীগ নেতা টুকুর মায়ের কবর জিয়ারত করেন এমপি শাহে আলম - APSNews24.Com

আওয়ামী লীগ নেতা টুকুর মায়ের কবর জিয়ারত করেন এমপি শাহে আলম

আওয়ামী লীগ নেতা টুকুর মায়ের কবর জিয়ারত করেন এমপি শাহে আলম

তালহা জাহিদঃ ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এলাকায় আসেন সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ শাহে আলম। সোমবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় গাড়ি যোগে ঢাকা থেকে এসেই বানারীপাড়ার নিজ বাড়িতে না গিয়ে প্রথমে চাখারে চলে যান। সেখানে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মুজিবুল ইসলাম টুকুর মায়ের কবরের পাশে মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোমিনুল কবির মিঠুন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী, ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ। উল্লেখ্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাখার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু’র মা কুলসুম গনি (৭২) গত রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় চাখার ফজলুল হক ইনস্টিটিউশন মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

  • 26
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ