মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জে দীর্ঘদিন থেকে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে রোপা আমন ধান ক্ষেতগুলো।
বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে উপজেলার তিস্তা নদী বিধৌত তারাপুর, বেলকা,হরিপুর, শ্রীপুর, চন্ডিপুর ও কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলের রোপা আমন ধান ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে। পাশাপাশি এবছর ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বামনডাঙ্গা ও সর্বানন্দ ইউনিয়নের নিচু জমির অনেক আমন ক্ষেত পানির নিচে পড়েছে। যার কারনে দিশেহারা হয়ে পড়েছে ওইসব ক্ষেতের কৃষকরা। চন্ডিপুর ইউনিয়নের কৃষক সাইব উদ্দিন জানান, আমি একে একে দুই বার ধান লাগার পরও বন্যায় ধান খেয়ে গেছে। তিনি আরও বলেন, এবছর বাদাম বপন করে ফলন পাইনি,কাউন লাগিয়েছি তাও ঘরে তুলতে পারিনি। পাট বপন করে বুক পরিমাণ হলে বন্যার পানিতে তলিয়ে যায়। ধানও হলনা এবার পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে। উপ-সহকারী কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন,
বন্যায় নিমজ্জিত রোপা আমন ধান। শাক সবজির জমি বর্তমান অবস্থা। আমরা সবে পরিদর্শন করছি। অবস্থা ভেদে কৃষি পূর্নবাসনের আওতায় ২০২০-২১ খরিপ-২মৌসুমে বিনামূল্যে স্বল্প ও মধ্য মেয়াদি শাক সবজি বীজ বিতরন করা হবে। এব্যাপারে কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজাই মাহমুদ মুন্না জানান, আমরা বন্যায় নষ্ট হয়ে যাওয়া আমন ধান ক্ষেতের মালিক কৃষকদের রবি শস্য চাষের জন্য উদ্বুদ্ধ করছি। সেই সাথে সাধ্যমত প্রণোদনা দেয়ার চেষ্টা করছি।


