পটুয়াখালী প্রতিনিধিঃ সুশীলন কর্তৃক বাস্তবায়িত এবং ম্যাক্স ফাউন্ডেশনের অর্থায়নে ম্যাক্সনিউট্রিওয়াশ কর্মসূচির আওতায় পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলার ৮নং মাদারবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম গেড়াখালীর সিএসজি( কমিউনিটি সার্পোট গ্রুপ) স্বাস্থ্যকর গ্রাম ঘোষণা ও সিএসজি প্রজ্ঞাপন যাচাইয়ের জন্য মাস মনিটরিং আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা ইউডিসিসি কমিটির সিদ্ধান্ত মতাবেক মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুশফিকুর রহমান মিলন মাঝির নেতৃত্বে গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যগন স্বাস্থ্যকর গ্রাম পরিদর্শন করেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও সুশীলনের কর্মকর্তাবৃন্দ।


