সব
facebook apsnews24.com
রিফাত হত্যায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামিদের বিপক্ষে রাস্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু - APSNews24.Com

রিফাত হত্যায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামিদের বিপক্ষে রাস্ট্রপক্ষের যুক্তিতর্ক শুরু

রিফাত হত্যায় অপ্রাপ্ত বয়স্ক ১৪ আসামিদের বিপক্ষে রাস্ট্রপক্ষের যুক্তিতর্ক  শুরু

বরগুনা প্রতিনিধি :

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু করেছে রাষ্ট্র পক্ষ। সোমবার সকাল সাড়ে ১০টায় শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালতে যুক্তি তর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ধার্য তারিখ থাকায় বরগুনা কারাগারের শিশু ইউনিট থেকে ৬ আসামি আদালতে হাজির করা হয়। একই সঙ্গে জামিনে থাকা ৮ আসামি আদালতে হাজির হন।
আদালত সূত্রে জানা গেছে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। আগামী বুধবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
চলতি বছরের ৮ জানুয়ারি শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর নিহত রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক ২৪ জনের নামে পৃথক দুটি অভিযোগপত্র ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জন। অপর দিকে ৩০ সেপ্টেম্বর এই আলোচিত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে নিহত রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ পাঁচ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আছাদুজ্জামান। এ মামলায় অপর চার আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন । দণ্ডপ্রাপ্তরা বর্তমানে বরগুনা জেলা কারাগারে রয়েছেন ।
রাষ্ট্র পক্ষের বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল Aps নিউজ কে বলেন, যুক্তিতর্কের প্রথম দিনে বাদির মামলা ও সাতজন আসামী দোষ স্বীকারোক্তিমুলক জবান বন্দি দিয়েছে তা আদালতে উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করি এই মামলায় আমরা ন্যায় বিচার পাব। আসামী পক্ষের আইনজীবী মো: শাহজাহান বলেন, রাষ্ট্র পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আমরা যুক্তিতর্ক শুরু করবো। আমার দৃঢ় বিশ্বাস আমার আসামী আরিয়ান শ্রাবন ন্যায় বিচার পাবে। রিফাত হত্যার সময় আমার আসামী পরীক্ষার হলে ছিল।
উল্লেখ্য, বছরের ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তাঁর স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে গুরুতর জখম করে নয়ন বন্ড ও তার সহযোগিরা। পরে রিফাত শরীফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর ওই দিন বিকেলে মারা যায়। পরদিন ২৭ জুন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ