সব
facebook apsnews24.com
ফাঁকফোকড় পুরণ করে প্রবাহমান স্রোতকে শক্তিশালী করতে চাই: ইবি ভিসি - APSNews24.Com

ফাঁকফোকড় পুরণ করে প্রবাহমান স্রোতকে শক্তিশালী করতে চাই: ইবি ভিসি

ফাঁকফোকড় পুরণ করে প্রবাহমান স্রোতকে শক্তিশালী করতে চাই: ইবি ভিসি

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মুল উদ্দেশ্য শিক্ষা এবং গবেষনা। সেখানে কোনো ফাঁকফোকড় পুরণ করার সুযোগ থাকলে তা পুরণ করে প্রবাহমানতার স্রোতকে আরো শক্তিশালী করতে চাই।’
রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর

সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
ভিসি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রবাহমান স্রোতকে আমরা এ প্রবাহমানতাকে সম্মান করতে চাই। বিশ্ববিদ্যালয়ের সরাসরি স্টেকহোল্ডার হলো সেখানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা। তারা সবাই যদি সম্মিলিত হয়ে কাজ করে তাহলে আমরা একটা ভিশন, মিশন সাকসেসফুল করতে পারবো।’

এর আগে সকালে নবনিযুক্ত ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ‘মৃতুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভিসির কার্যালয়ে প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান নব নিযুক্ত ভিসিকে ফুল দিয়ে বরন করেন। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান।’

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ১৩ তম ভিসি হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালাম। পরর তিনি গত ৩০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ে যোগদান করেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ