আসাদুজ্জামান আসাদ জেলা প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ মানে
অপরাধ মুক্ত সমাজ
খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব, সেখ কনি মিয়া’র নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাজমুল হক এবং সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন ফুলতলা বাসষ্ট্যান্ড টু জামিরা গামী পাঁকা সড়কে গাড়াখোলা মাছ বাজারের জনৈক আকাশ এর সেলুনের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ০৩/১০/২০২০ খ্রিঃ তারিখ রাত্র ২২.৪০ ঘটিকার সময় পৌছে আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম (৩০), পিতা- মৃত মেছের আলী বিশ্বাস, সাং-গাড়াখোলা, থানা-ফুলতলা, জেলা-খুলনা, ২। মোঃ আহম্মদ আলী মোল্যা (২৮), পিতা-মৃত আবু বক্কর মোল্যা, মাতা-মৃত নুরজাহান, সাং-সিংগাড়ী, থানা-অভয়নগর, জেলা-যশোর, বর্তমান সাং- মধুমতি রাইচমিল, (রশিদ ডিলার এর চাতালে থাকে), থানা-ফুলতলা, জেলা-খুলনাদ্বয়কে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ৭০(সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫০ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক তারিখ রাত্র ২৩.০৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ) মোঃ নাজমুল হক বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন।


