সব
facebook apsnews24.com
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী’র হাতের কব্জি কেটে ও শিশুকে কুপিয়ে আহত - APSNews24.Com

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী’র হাতের কব্জি কেটে ও শিশুকে কুপিয়ে আহত

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী’র হাতের কব্জি কেটে ও শিশুকে কুপিয়ে আহত

মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:-লক্ষ্মীপুরে ঘরে ডুকে সৌদি আরব প্রবাসীর স্ত্রী মরিয়ম আক্তার (৩৩) ও তার শিশু কন্যা সাদিয়া (৮)কে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। জাহিদ হোসেন নামে এক প্রতিবেশী বখাটে এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

এ ঘটনায় মুমূর্ষবস্থায় মা-মেয়ে দুজনকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামের নিজ ঘরে এ হামলার শিকার হন তারা। তবে কি কারণে এ হামলা হয়েছে জানাতে পারেনি কেউ।

আহতরা হলেন সৌদি প্রবাসী নবী উল্যার স্ত্রী মরিয়ম আক্তার ও তার মেয়ে ৮ বছরের শিশু সাদিয়া। তাদের দুই হাত ও মাথায় দারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় আমানত উল্যা ও এলাকাবাসী জানান, রাতে প্রবাসী নবী উল্যার বাড়ি থেকে তার স্ত্রী ময়িমের চিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী ঘটনা ছুটে স্থলে যায়। এসময় রক্তাক্ত জখম অবস্থায় মা ও মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় ওই বাড়ির জাহিদ নামে এক বখাটে হামলা করে তাদের জখম করে বলে জানান আহত প্রবাসীর স্ত্রী।
এক পর্যায়ে মুমূর্ষবস্থায় ঘটনাস্থল থেকে তাদের দুজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরন করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের ডাঃ আসিফ মাহমুদ জানান, আহত মরিয়ম আক্তারের দুই হাতের কব্জি কাটা ও মাথায় জখম নিয়ে মা ও মেয়েকে জরুরী বিভাগে আনা হয়। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। আশঙ্কামুক্ত না হওয়ায় মা’কে পঙ্গু হাসপাতাল ও মেয়েকে নিওরো সাইন্স মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। জাহিদ নামে একটি ছেলে তাদের কুপিয়ে আহত করেছে বলে স্থানীদের সাথে কথা বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ