সব
facebook apsnews24.com
বরগুনায় স্কুলছাত্রী অপহরণে সাংবাদিকে ফাসানোর অভিযোগ। - APSNews24.Com

বরগুনায় স্কুলছাত্রী অপহরণে সাংবাদিকে ফাসানোর অভিযোগ।

বরগুনায় স্কুলছাত্রী অপহরণে সাংবাদিকে ফাসানোর অভিযোগ।

বরগুনা প্রতিনিধি :
বরগুনায় স্কুলছাত্রী অপহরণ মামলায় শুক্রবার গভীর রাতে কুয়াকাটা থেকে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী আজিমের বাড়ী বরগুনার উপকণ্ঠে লাকুরতলা গ্রামে। আজিম সময় টিভিতে কাজ করেন। মামলার অপর আসামীরা হল, ইমরান ও শুভ সেন। মামলার অপর আসামী ইমরান ও শুভ সেন। স্কুল ছাত্রীকে তার মায়ের জিম্মায় দিয়েছে আদালত।

জানা যায়, নবম শ্রেণিতে পড়ুয়া এক হিন্দু ছাত্রীকে অপহরণের অভিযোগে বরগুনা শহরের নাথ পট্টি সড়কের আশুতোষ সরকার বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে শুক্রবার রাত সাড়ে ১১ টায় বরগুনা থানায় একটি মামলা করেন। তিনি অভিযোগ করেন, তার ভাইর মেয়েকে ওই আসামীরা অপহরণ করে নিয়েছে। পটুয়াখালীর কুয়াকাটার একটি হোটেলে থেকে শনিবার ভোরে আজিম ও স্কুল ছাত্রীকে আটক করে কুয়াকাটার পর্যটন পুলিশ।
শনিবার সকাল ১১ টায় আজিম ওই স্কুল ছাত্রীকে মহিপুর পুলিশ বরগুনা থানায় নিয়ে আসেন।

আজিমের বড় ভাই আলীম বলেন, আমার ছোট ভাই আজিম আলোড়ন থিয়েটারের পরিচালক। এই সংগঠনটি সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত। অনেক গুলো ছেলে মেয়ে কাজ করে। ওই মেয়েও আলোড়ন থিয়েটারে কাজ করে। শুক্রবার তারা কয়েকজন কুয়াকাটা বেড়াতে যায়। মেয়ের পরিবার তাঁকে না দেখে থানায় অভিযোগ দেয়।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন বলেন, আজিম বরগুনা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। মেয়ে হল বরগুনা প্রেস ক্লাবের সভাপতির ভাগ্নি। বরগুনা প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন তাঁদের মধ্য সুসম্পর্ক ছিল না। এ কারনে আজিমকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেয়া হয়েছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এম তারিকুল ইসলাম বলেন, আজিমকে কুয়াকাটার পর্যটন পুলিশ আটক করে মহিপুর থানায় সোপর্দ করেন। সেখান থেকে শনিবার সকাল ১১ টায় বরগুনা থানায় নিয়ে আসে। আজিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • 12
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ