সব
facebook apsnews24.com
‘তিন্নি হত্যাকাণ্ড নারীর উপর চলমান লাগামহীন সহিংসতারই অংশ- ছাত্র ইউনিয়ন - APSNews24.Com

‘তিন্নি হত্যাকাণ্ড নারীর উপর চলমান লাগামহীন সহিংসতারই অংশ- ছাত্র ইউনিয়ন

‘তিন্নি হত্যাকাণ্ড নারীর উপর চলমান লাগামহীন সহিংসতারই অংশ- ছাত্র ইউনিয়ন

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী উলফাত আরা তিন্নি হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ। একইসাথে তিন্নি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করণসহ সারাদেশে নারীর উপর সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে তারা।

শনিবার ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জি. কে. সাদিক এক যৌথ সংবাদ বিবৃতিতে এসব দাবি জানান।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উলফাত আরা তিন্নি হত্যাকাণ্ড সারাদেশে নারীর উপর চলমান লাগামহীন সহিংসতারই অংশ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঝিনাইদহ জেলা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত বিচার দাবি করছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করছি।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘সারাদেশে নারীর উপর চলমান সহিংসতা বন্ধের জন্য সরকারকে কঠোরতর পদক্ষেপ নিতে হবে। বর্তমানে সার্বিক পরিস্থিতির এতো অবনতি হয়েছে, ঘরে-বাইরে কোথাও নারীর নিরাপত্তা নেই। গোটা দেশ নারীর বসবাসের অযোগ্য হয়ে পরেছে। এটা সারাদেশে আইনশৃঙ্খলার যে অবনতি তারই অংশ। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কাছে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।’

এর আগে তিন্নি হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়ে গতকাল বিকেলেই মানববন্ধন করে তার সহপাঠীরা। এছাড়া আজ প্রধান ফটকের সামনে মানবনববন্ধন মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।

  • 157
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ