সব
facebook apsnews24.com
১৪৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস - APSNews24.Com

১৪৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস

১৪৫ জনকে নিয়োগ দেবে তিতাস গ্যাস

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ছয়টি পদে মোট ১৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম

সহকারী ব্যবস্থাপক (সাধারণ), সহকারী ব্যবস্থাপক (হিসাব), সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা (সাধারণ) ও সহকারী কর্মকর্তা (হিসাব)।

পদসংখ্যা

১. সহকারী ব্যবস্থাপক (সাধারণ)—২০টি পদ

২. সহকারী ব্যবস্থাপক (হিসাব)—৩০টি পদ

৩. সহকারী প্রকৌশলী—২৫টি পদ

৪. উপসহকারী প্রকৌশলী—৪৩টি পদ

৫. সহকারী কর্মকর্তা (সাধারণ)—২২টি পদ

৬.সহকারী কর্মকর্তা (হিসাব)—৫টি পদ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স চলতি বছরের ২৫ মার্চে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল

বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদন ফি

সব পদের আবেদন ফি ২৫০/-টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://tgtdcl.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ৬ অক্টোবর, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ৫ নভেম্বর, ২০২০ বিকেল ৫টায়।

সূত্র : তিতাস গ্যাস ওয়েবসাইট ।

আপনিও লিখতে পারেন আমাদের ক্যাম্পাস, শিক্ষা পরিবার, সাহিত্য ও মতামত পাতায় । আাপনার লেখার মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধ হোক।
আপনার লেখা পাঠাতে আমাদের ইমেল করুন [email protected] এই ঠিকানায়।
লেখার সাথে আপনার পরিচয়, ফোন নাম্বার ও ছবি দিবেন। প্রয়োজনে ফোনও করতে পারেন।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

প্রবাসী কল্যাণ ব্যাংকে ২৭৯ জনের চাকরি

প্রবাসী কল্যাণ ব্যাংকে ২৭৯ জনের চাকরি

ক্যাডার চয়েসের সময় বিবেচ্য বিষয়

ক্যাডার চয়েসের সময় বিবেচ্য বিষয়

যে ৫ দক্ষতা ছাড়া ক্যারিয়ার ব্যর্থ

যে ৫ দক্ষতা ছাড়া ক্যারিয়ার ব্যর্থ

আসছে ৪৩তম বিসিএস

আসছে ৪৩তম বিসিএস

৯ ব্যাংকের পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের তারিখ ঘোষণা

৯ ব্যাংকের পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের তারিখ ঘোষণা

কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির সুযোগ

কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির সুযোগ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ