সব
facebook apsnews24.com
মুখ বেঁধে শিশু ক্রেতাকে বৃদ্ধ দোকানির ধর্ষণ! - APSNews24.Com

মুখ বেঁধে শিশু ক্রেতাকে বৃদ্ধ দোকানির ধর্ষণ!

মুখ বেঁধে শিশু ক্রেতাকে বৃদ্ধ দোকানির ধর্ষণ!

নিজস্ব প্রতিবেদকঃ বরগুনার তালতলীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আব্দুস সোবাহান (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তালতলী থানায় দায়েরকৃত মামলার পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লালুপাড়া এলাকার আব্দুস সোবাহান হাওলাদার দীর্ঘদিন ধরে ফকিরহাট বাজারে মুদি মনোহরী দোকান দিয়ে ব্যবসা করে আসছে। ওই বাজারের পাশেই ইদুপাড়া এলাকার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার দোকানে বাজার করতে যায়। এ সময় ব্যবসায়ী আব্দুস সোবহান মেয়েটিকে ডেকে কৌশলে দোকানের পিছনে থাকা একটি রুমে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করেন। ধস্তাধস্তিতে মেয়েটির মুখের বাঁধন খুলে যায়। তখন ওই শিশুর চিৎকার শুনতে পায় শাকিল নামের এক ক্রেতা। ওই ঘটনা কাউকে না জানানোর জন্য যুবক শাকিলকে হুমকি দেয় সোবাহান। এরপর ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ভিকটিম পরিবারের সাথে একাধিকবার সমঝোতার চেষ্টা করেন তিনি।

এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে আব্দুস সোবাহান তার লোকজন নিয়ে শাকিলকে সন্দেহ করে পিটিয়ে করে আহত করে। আহত শাকিলকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে বৃহস্পতিবার রাতেই শিশুটির বাবা তালতলী থানায় আব্দুস সোবাহান হাওলাদারকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। রাতেই পুলিশ তাকে ফকিরহাট বাজার থেকে গ্রেপ্তার করে। আজ আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া মুঠোফোনে বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • 6
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ