সব
facebook apsnews24.com
কালিগঞ্জে সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগে ৬ জনকে কারাদণ্ড - APSNews24.Com

কালিগঞ্জে সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগে ৬ জনকে কারাদণ্ড

কালিগঞ্জে সরকারি জমিতে দোকান নির্মাণের অভিযোগে ৬ জনকে কারাদণ্ড

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
কালিগঞ্জে সরকারি জমিতে অবৈধ দোকান-ঘর নির্মাণ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১অক্টোবর) রাত ১২টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তারা হলেন দোকান মালিক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত গফফারের ছেলে হাবিব, মৃত মোবারক হোসেনের ছেলে মোশারফ হোসেন, ও তার ছেলে কবির হোসেন। কর্মরত শ্রমিক একই এলাকার মৃত রেজাউল মোড়লের ছেলে মুস্তাফিজ, আমজাদ সরদারের পুত্র সুজন, কওসার আলির ছেলে আফসার। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল জানান, কাঁকশিয়ালি পুরাতন বাজারে সরকারি জমিতে অবৈধ্য স্থাপনা নির্মানের কারণে ৩ জন মালিককে ১৫ দিনের ও ৩ জন শ্রমিককে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। অবৈধ্য স্থাপনটি অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে সরকারি জমিতে অবৈধ্য স্থাপনা নির্মাণকারীদের আরো কঠোর সাজা প্রদান করা হবে বলে জানান । অবৈধ্য স্থাপনা নির্মাণের সাথে জড়িত মালিক ও শ্রমিক উভয়কেই সাজা প্রদান করা হবে। শ্রমিকগণ কাজ করার পূর্বে জেনে নিন কাজটি বৈধ কিনা। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন ও ভূমি অফিসসমূহ সর্বোচ্চ সজাগ থাকবে। এদিকে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের এর নেতৃত্বে থানা এলাকায় অভিযান চালিয়ে ২ অক্টোবর শুক্রবার মাদক অনিয়মিত মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেন আটককৃত আসামিদের সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • 45
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ