সব
facebook apsnews24.com
তিন্নি হত্যায় ইবির আইএইচসি (১৯-২০) শিক্ষার্থীদের প্রতিবাদ - APSNews24.Com

তিন্নি হত্যায় ইবির আইএইচসি (১৯-২০) শিক্ষার্থীদের প্রতিবাদ

তিন্নি হত্যায় ইবির আইএইচসি (১৯-২০) শিক্ষার্থীদের প্রতিবাদ

এপিএসনিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নির হত্যার বিচার চেয়ে প্রতিবাদ জানিয়েছে ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ।

ইবি ক্যাম্পাসের পেইজ সূত্রে জানা যায়, শিক্ষার্থীকে হত্যা করেছে আপন দুলাভাই । নিহত তিন্নির(২৭) বোনের ডিভোর্স হয় কিছুদিন আগে । তাকে মারতে এসে না পেয়ে বোনকে হত্যা করে পিচাশ দুলাভাই । যদিও এটিকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে ।

তবে এবিষয়ে প্রতিবাদ জানিয়ে, ইবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের রানা জানান, ঢাকাস্থ বিশ্ববিদ্যালয় বা ঢাকা কেন্দ্রিক হলে ঘটনার প্রতিবাদ তোড়জোরে হতো কিন্তু রাজধানীর বাইরে বলে তেমনটি হচ্ছে না । ঢাকার বাইরে হওয়ায় আমাদেরকে মেরে ফেললেও নিউজ হয় না, কোনো টিভি চ্যানেলে প্রচার হয় না । অথচ ঢাবির কেউ কারো দ্বারা একটু অপমানিত হলেই ওমনি সেটা চ্যানেলে চ্যানেলে প্রচার হয়, নিউজ রিপোর্ট তদন্ত কমিটি আরো কতকি… এক্ষেত্রে সুষ্ঠু তদন্ত করে কঠোর বিচার ও শাস্তির দাবি জানাচ্ছি ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী রুখসানা খাতুন জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের আপুকে হত্যা করা মানে আমাদের মনে ঠেস পৌঁছানো এবং এক‌ই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাম জড়িয়ে রয়েছে । তথাপি খুনির কঠোর বিচার চাই ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী, আল আমিন ইসলাম নাসিম জানান, এমন ঘটনা আমাদের জন্য একটি সংকেত মাত্র । আমাদেরকে এর বিরুদ্ধে একত্রিত হতে হবে এবং রুখে দাঁড়াতে হবে । ইবি মানেই একটি পরিবার আমাদের নিকট । পরিবারের কেউ মর্মান্তিক মৃত্যুর শিকার হবে এটা আমরা চাই না । ভবিষ্যতে এরকম যেন না ঘটে এবং অপরাধী যেন প্রশ্রয় না পায় সেজন্য ইবি প্রশাসনকে গুরু দায়িত্ব পালন করতে হবে । প্রয়োজন হলে অনলাইনে প্রতিবাদের ঝড় তুলতে হবে শিক্ষার্থীদের । ইবির নবীন শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । সেই সঙ্গে খুনের তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করে সঠিক বিচারের দাবি জানায় ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বেলাল জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ের আপুকে হত্যা করা মানেই আমাদের হত্যা করা । আগামীকাল দূবৃত্তের শিকার আমরা বা আমাদের বান্ধবীরাও হতে পারে, তাতে কোনো সন্দেহ নেই । যা আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য খুবই চিন্তিত বিষয় । তাই যত দ্রুত সম্ভব খুনিকে বিচারের আওতায় নিয়ে আসা হোক ।

উল্লেখ্য তিন্নি ইবির হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ছাত্রী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে এই প্রত্যাশা করছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা ।

  • 500
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ