সব
facebook apsnews24.com
রায়পুরে বিয়ের দিন পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার। - APSNews24.Com

রায়পুরে বিয়ের দিন পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।

রায়পুরে বিয়ের দিন পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার।

মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দিন সকালে পুকুর থেকে মোঃ আবদুল কাদের (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রায়পুর থানা পুলিশ।

শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে ৬নং কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজির উদ্দিন পোলের গোড়ায় (ছাড়া বাড়ি) বাগানের বিতরের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। বাড়িটি স্থানীয় পাটওয়ারী বাড়ির সম্পত্তি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আবদুল কাদেরের বাড়ি ৬নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ি। তার বাবার নাম মোঃ জয়নাল আবেদিন। তিনি বাবার সাথে ফজরের নামাজ পড়তে খলিফা বাড়ির মসজিদের উদ্দেশ্যে বের হন। পরে পশ্রাব করতে যাচ্ছেন বলে বাবাকে মসজিদের দিকে পাঠিয়ে দেন।

নামাজ শেষে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন বাবা জয়নাল আবেদিনসহ স্থানীয়রা। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর নাজির উদ্দিন পোলের গোড়ার (ছাড়া বাড়ি) বাগানের বিতরের একটি পুকুরে তার মরদেহ উপুড় অবস্থায় দেখতে পান স্থাীয়রা। পরে রায়পুর থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এই ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল জলিল জানান, মরাদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো।

  • 4
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ