সব
facebook apsnews24.com
ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া - APSNews24.Com

ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া

ডিএফপির ডিজি হলেন গোলাম কিবরিয়া

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) পরিচালক স. ম. গোলাম কিবরিয়াকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গোলাম কিবরিয়া ২ মার্চ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সাত মাসের মাথায় তাকে ডিএফপির ডিজি হিসেবে (চলতি দায়িত্ব) নিয়োগ দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় গোলাম কিবরিয়া নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বৃহস্পতিবার ফেইসবুকে লেখেন, “তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে আজ আমাকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক (চলতি দায়িত্ব) দেওয়া হলো। এ জন্য মাননীয় তথ্যমন্ত্রী, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, সম্মানিত তথ্য সচিব এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ২ মার্চ ২০২০ থেকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএফপির মহাপরিচালকের দায়িত্বে ছিলাম। নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বর্তমান দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।”

গোলাম কিবরিয়া ১৩তম বিসিএসের তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে গোলাম কিবরিয়া জেলা তথ্য কর্মকর্তা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এবং উপ-প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

বাকেরগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে যুবলীগ নেতা মনির মুন্সির কম্বল বিতরণ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

চলে গেলেন একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা

চলে গেলেন একমাত্র আদিবাসী বীর মুক্তিযোদ্ধা এবেন্দ্র সাংমা

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ