কলারোয়ায় গ্রামীন সড়ক রক্ষাণাবেক্ষণ মাস” অক্টোবর -২০’র উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে বৃহস্পতিবার (১অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“মুজিববর্ষের অঙ্গীকার-সড়ক হবে সংস্কার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আকতার হোসেন। উপজেলা প্রকৌশলী নাজিমুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপ-সহকারি প্রকৌশলী সাইদুল ইসলাম, সিও এসএম শরিফুল ইসলাম, সার্ভেয়ার জাকির হোসেনসহ উপজেলার ১৫৬ জন এলসিএস মহিলা কর্মীবৃন্দসহ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, কাজের জবাবদিহিতা ও সুপারভিশন নিশ্চিত করা গেলে তার সুফল পাওয়া সম্ভব হবে।


