তালহা জাহিদঃ দক্ষিণাঞ্চলের আওয়ামী রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ’র রোগমুক্তি কামনায় উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ি জামে মসজিদে আসর বাদ ছাত্রলীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রবিউল ইসলাম রবি, বড়াকোঠা ইউনিয়ন ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম সম্রাট, আব্দুল মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভিপি মোঃহৃদয় মৃধা, ছাত্রলীগ নেতা আল নোমান, সজিব বেপারি, ইমরান, নাঈম, কনক, জিহাদ, বেল্লাল, ইউসুফ, নবিন, সফিকুল’সহ মুসল্লিগনরা সকলে আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর রোগ মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ’র তাআলার নিকট প্রার্থনা করেন।


