সব
facebook apsnews24.com
ডায়াপার কী কী ক্ষতি করছে সন্তানের! - APSNews24.Com

ডায়াপার কী কী ক্ষতি করছে সন্তানের!

ডায়াপার কী কী ক্ষতি করছে সন্তানের!

আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি এই পৃথিবীতে সবচাইতে বেশি কী ভালোবাসেন? আপনার উত্তর কি হবে? নিশ্চয়ই আপনি বলবেন আপনার সন্তান আপনার কাছে পৃথিবীতে সবচাইতে ভালোবাসার মানুষ তাই না? সন্তানের প্রতি ভালোবাসা প্রতিটি বাবা মায়েরই আছে। আর তাই সন্তানের ভালোমন্দের দিকেও মা-বাবারা একটু বেশিই খেয়াল রাখেন।

আপনার শিশুটি কিছুক্ষণ পরপরই পোশাক নষ্ট করে দেয় বলে তাকে কি ডায়াপার পরিয়ে রাখেন? যদি আপনার সন্তানকে সারাক্ষণ ডায়াপার পরিয়ে রেখে থাকেন তাহলে জেনে রাখুন যে আপনি নিজেই আপনার আদরের সন্তানের ক্ষতি করছেন। জেনে নিন সবসময়ে ডায়াপার ব্যবহারের কারণে যেসব ক্ষতি হতে পারে সেই সম্পর্কে।

ত্বকে র‍্যাশ

যেসব শিশুর ত্বক সংবেদনশীল তাদের অধিকাংশেরই নিয়মিত ডায়াপার ব্যবহারের কারণে র‍্যাশ উঠে যায়। সারাক্ষণ ভেজা থাকা এবং একেবারেই বাতাস প্রবেশ না করার কারণে ত্বকে র‍্যাশ ওঠার সমস্যাটা দেখা দেয়। র‍্যাশ উঠলে আপনার শিশুর কষ্ট হবে এবং কান্নাকাটি বেশি করবে।

এলার্জি কিংবা দাগ:

ডায়াপারে ব্যবহার করা হয় নানান রকমের সুগন্ধি এবং রাসায়নিক উপাদান। অনেক শিশুই এসব রাসায়নিক উপাদানের কারণে এলার্জির স্বীকার হয়। ফলে ফুসকুরি উঠে ত্বকে দাগ হয়ে যেতে পারে।

রক্ত চলাচলে ব্যাঘাত

অতিরিক্ত শক্ত করে ডায়াপার লাগালে অনেক সময় শিশুর ত্বকের স্বাভাবিক রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। ফলে আপনার অজান্তেই আপনার শিশুর স্বাভাবিক বৃদ্ধির ক্ষতি হয় এবং আপনার শিশু কষ্ট পায় কিন্তু মুখে কিছু বলতে পারে না।
ইউরিন ইনফেকশন

আপনার শিশু যদি দীর্ঘ সময় ধরে পায়খানা সহ ডায়াপার পরে থাকে তাহলে তার ইউরিন ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পায়খানা করার সাথে সাথেই ডায়াপার বদলে দেয়া উচিত অবশ্যই। আর পায়খানা না করলেও ৩ ঘন্টা পর পর ডায়াপার বদলে দিন আপনার শিশুর।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ