ঈশাহাক,জিয়াউল (রাজশাহীব্যুরো):
গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে “নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায়, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ গোপেন্দ নাথ আচার্য্য, সহকারী (ভূমি) অফিসার মোসাঃ নাজমুন নাহার (শাওন) কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম (সৌরভ) ছাড়াও বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীগন এই সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল গোদাগাড়ী উপজেলা পরিষদে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।


