সব
facebook apsnews24.com
ইবি'র নবনিযুক্ত উপাচার্যকে ইবি ছাত্রমৈত্রীর শুভেচ্ছা - APSNews24.Com

ইবি’র নবনিযুক্ত উপাচার্যকে ইবি ছাত্রমৈত্রীর শুভেচ্ছা

ইবি’র নবনিযুক্ত উপাচার্যকে ইবি ছাত্রমৈত্রীর শুভেচ্ছা

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার সংগঠনটির সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।

নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আপনার মেধা, মনন, যোগ্যতা ও দূরদর্শিতায় ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ব দরবারে সুনাম অর্জন করবে বলে আমরা প্রত্যাশা করি। আপনার প্রশাসনিক দক্ষতায় আবাসন ও পরিবহন সংকট দূরীকরণ, সেশনজট নিরসন, শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার দ্বার উন্মোচন, হলের পরিবেশ ও খাবারের মান উন্নয়ন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং সর্বোপরি ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠন ও নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবেন এই কামনা করি।
একই সাথে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদান রাখায় সদ্য বিদায়ী মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ