সব
facebook apsnews24.com
ইবির নবনিযুক্ত ভিসিকে তরুণ কলাম লেখক ফোরামের শুভেচ্ছা - APSNews24.Com

ইবির নবনিযুক্ত ভিসিকে তরুণ কলাম লেখক ফোরামের শুভেচ্ছা

ইবির নবনিযুক্ত ভিসিকে তরুণ কলাম লেখক ফোরামের শুভেচ্ছা

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

বুধবার ফোরামের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালীউল্লাহ সাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় নবনিযুক্ত ভিসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার পরিবেশ ও গুণগত মানােন্নয়ন এবং সেশনজট পূর্ণরূপে নিরসনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন এই কামনা করি। আপনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি, ক্রীড়াঙ্গনে দেশের সীমা পেরিয়ে বিশ্ব দরবারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল হবে এই আশাবাদ ব্যক্ত করে আপনার উত্তরােত্তর সাফল্য কামনা করছি। একইসাথে নবনিযুক্ত ভিসির চৌকস নেতৃত্বগুণে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন আরো বেগবান হবে এই প্রত্যাশা করেন তারা।

এছাড়া শুভেচ্ছা বার্তায় সদ্য উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অভাবনীয় উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় থাকবে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০ এর ১০ (১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযােগাযােগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. শেখ আবদুস সালামকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করেছের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। আগামী ৪ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

  • 186
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ