আহম্মেদ কাওসার (ইবু) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ আলোচনা সভা জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য কাজী কাজী কানিজ সুলতানা হেলেন, সংসদীয় আসন (৩২৯). বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান; পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, এ্যাডভোকেট গোলাম সরোয়ার; উপজেলা নির্বাহী অফিসার, লতিফা জান্নাতি; কাউন্সিলর দেলওয়ার হোসেন আকন, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, ৭১’র চেতনা সংগঠন, পটুয়াখালী ইয়ুথ ফোরাম, এনজিও সংগঠরন এর প্রতিনিধিগণ ও প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।
উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জনাব শাহিদা বেগম বলেন আমরা নারী ও শিশুদের সুরক্ষা, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন ও নারী পুরুষ সমতায় কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।


