সব
facebook apsnews24.com
আইনজীবী না পেলে বারের সভাপতি-সম্পাদক মামলা পরিচালনা করবেন - APSNews24.Com

আইনজীবী না পেলে বারের সভাপতি-সম্পাদক মামলা পরিচালনা করবেন

আইনজীবী না পেলে বারের সভাপতি-সম্পাদক মামলা পরিচালনা করবেন

কারো পক্ষে যদি কোনো আইনজীবী না পাওয়া যায় তাহলে ভুক্তভোগী বিচারপ্রার্থীর পক্ষে দেশের ৬৪ জেলা জজ কোর্টের সংশ্লিষ্ট আইনজীবী সমিতির (বারের) সভাপতি ও সাধারণ সম্পাদককে মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সারাদেশের আইনজীবী সমিতির (বারের) সভাপতি ও সম্পাদকের প্রতি এ নির্দেশনা দেয়া হয়েছে যে, বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিলকে মনিটরিং করতে হবে। ব্যারিস্টার এম আতিকুর রহমান জাগো নিউজকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁদাবাজির একটি মামলার দুই আসামির করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদালতে আজ আবেদনকারী পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এম. আতিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম কে রহমান।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট আদালতের বারের সিদ্ধান্ত অনুযায়ী, আইনজীবী যদি কোনো মামলার বাদী হন, তাহলে আসামিপক্ষে অন্য কোনো আইনজীবী মামলা পরিচালনার জন্য দাঁড়াতে পারবেন না।

এর আগে আইনজীবী বাদী হলে আসামিরা কেন আইনজীবী পাবেন না তার কারণ ব্যাখ্যা করতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস ও সম্পাদক শহীদুল আলম শহীদকে তলব করেন আদালত। তলবের পরিপ্রেক্ষিতে তারা আজ মঙ্গলবার (১২ নভেম্বর) আদালতে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে মামলার শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।

আদেশের পর আইনজীবীরা জানান, চাঁদাবাজির অভিযোগে কিশোরগঞ্জ আদালতের এক আইনজীবীর করা মামলার আসামিদের পক্ষে ওই আদালতের কোনো আইনজীবী মামলা পরিচালনা করতে রাজি না হওয়ায় হাইকোর্ট গত ২৩ অক্টোবর এক আদেশে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক শহীদুল আলম শহীদকে তলব করেন।

এ আদেশের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ নভেম্বর) নির্ধারিত দিনে ওই দুই আইনজীবী নেতা উপস্থিত হয়ে আদালতের কাছে তাদের আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেন। তবে কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবীদের শীর্ষ দুই নেতাকে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন হাইকোর্ট। পাশাপাশি দেশের সকল (৬৪ জেলা বার) আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি নির্দেশনা জারি করেন।

বলা হয়, কোনো বিচারপ্রার্থীর পক্ষে যদি কোনো আইনজীবী মামলা পরিচালনা করতে রাজি না হন তাহলে ভুক্তভোগী বিচারপ্রার্থীর পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সারাদেশের আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি এ নির্দেশ দেয়া হয় যে, বিষয়টি বাংলাদেশ বার কাউন্সিলকে মনিটরিং করতে হবে।

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের একটি গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে গত ২৬ জুন প্রথমে কথা কাটাকাটি পরে হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনায় চৌদ্দশত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ছেলে কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় আতাহার আলীসহ ১৩ জনকে আসামি করা হয়।

পরে আসামিরা মামলায় জামিন নিতে কিশোরগঞ্জ জেলা জজ আদালতে গেলে আসামিপক্ষে মামলা পরিচালনার জন্য বার থেকে কোনো আইনজীবী নিয়োগে দিতে না পেরে তারা হাইকোর্টে আসেন। জামিন শুনানিতে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে স্বপ্রণোদিত হয়ে সভাপতি ও সম্পাদককে তলব করেন।

জানা গেছে, কোনো মামলায় বিচারিক (নিম্ন) আদালতে জামিন চাওয়ার পর ওই আবেদন খারিজ হলে সেই আদেশের কপি উচ্চ আদালতে জামিন আবেদন করার সময় প্রদর্শন করতে হয়। কিন্তু এ মামলায় বিচারিক আদালতের কোনো আদেশ দেখাতে না পারার বিষয়টি নজরে আসায় আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন। সেই সাথে মামলার নথিপত্রও তলব করেন।

এর আগে গত ১০ অক্টোবর কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওই দিন রাষ্ট্রপতি এ বিষয়ে কথা বলেন।

রাষ্ট্রপতি তার ভাষণে আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, ‘জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিলের নামে বিচারপ্রার্থীর কাছ থেকে বাধ্যতামূলক ২৭০ টাকা করে আদায় করা ঠিক নয়। এটি বড় ধরনের অন্যায়। এ ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমি শুনেছি, কিশোরগঞ্জ আদালতে বারের কোনো আইনজীবী বা তার আত্মীয়ের নামে মামলা হলে বাদীপক্ষকে কোনো আইনজীবী আদালতে আইনি সহায়তা দেন না। এটা হতে পারে না। এটা অন্যায়। বাংলাদেশের কোথাও এমন কোনো নিয়ম নেই।’

আসামিদের করা জামিন আবেদন শুনানির সময় রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের প্রতি প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বলার পরও এত বড় স্পর্ধা হয় কী করে? তারা এ সিদ্ধান্ত থেকে সরে আসেনি। তারা কি আইনের ঊর্ধ্বে ওঠে গেছেন?’

  • 70
    Shares

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ