সব
facebook apsnews24.com
আলোচিত রিফাত হত্যা মামলার রায় কাল - APSNews24.Com

আলোচিত রিফাত হত্যা মামলার রায় কাল

আলোচিত রিফাত হত্যা মামলার রায় কাল

মোঃ রাসেল হোসাইন বরগুনা প্রতিনিধি :

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় হবে আগামীকাল (৩০ সেপ্টেম্বর)। বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান মামলার রায় ঘোষণা করবেন। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন রিফাতের পরিবার ও স্থানীয়রা। এদিকে ন্যায্য বিচার প্রত্যাশা করেছেন মিন্নির বাবা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এ মামলার বয়স্ক ১০ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। মামলার আসামিরা হচ্ছেন- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২), মো. হাসান (১৯), মো. মুসা (২২), আয়শা সিদ্দিকা মিন্নি (১৯), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো. সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।

গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৭৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারিত হয়। করোনা মহামারির মধ্যে আদালত বন্ধ থাকার পরেও অতি অল্প সময়ে বিচারিক কার্যক্রম শেষ করে রায়ের দিন নির্ধারিত হওয়ায় সন্তোষ প্রকাশ ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ।

আইনের প্রতি শতভাগ আস্থা জানিয়ে রিফাত শরীফ হত্যা মামলার সাক্ষী থেকে আসামি হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরও ন্যায্য বিচার প্রত্যাশা করছেন। তার দাবি মিন্নিকে এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, তারা রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষী, নানা তথ্য ও উপাত্ত দিয়ে আদালতকে সন্তুষ্ট করতে পেরেছেন। তার প্রত্যাশা আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে।

মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, তারা যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন-তাতে মিন্নি বেকসুর খালাস পাবেন।

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ১০ আসামির রায়ের দিন নির্ধারিত হলেও ১৪ শিশু আসামির বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান রয়েছে।

শাহ নেওয়াজ রিফাতকে (রিফাত শরীফ) ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করেন তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ