সব
facebook apsnews24.com
মানুষ গড়ার কারিগর ইবি'র নূরুল হক - APSNews24.Com

মানুষ গড়ার কারিগর ইবি’র নূরুল হক

মানুষ গড়ার কারিগর ইবি’র নূরুল হক

ইবি প্রতিনিধি-
অ্যাডভোকেট মোহাম্মদ নূরুল হক। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মানুষ গড়ার স্বপ্ন নিয়ে খুলেছেন ‘‘হক ল’ একাডেমি।’’ যেখানে আইনের শিক্ষার্থীরা কোচিং করে জুডিশিয়াল সার্ভিসসহ আইন সম্পর্কিত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিক্ষায় সাফল্য অর্জন করছেন।

১৩ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএসসি)-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মোট ২৭ শিক্ষার্থী। এবছর ভাইভায় অংশ নেবেন ৩৩ জন শিক্ষার্থী। এভাবে প্রতিবছর অনেক শিক্ষার্থী সাফল্য অর্জন করছেন। প্রথম ব্যাচ থেকে ৩ জন। পরবর্তীতে মোট ১৬ জন ইতোমধ্যে বিজেএসসিতে উত্তীর্ণ হয়েছেন।

তিনি সরাসরি কিংবা অভিজ্ঞদের দ্বারা ক্লাস পরিচালনা করে থাকেন। কিন্তু করোনা মহামারিতে স্থবির সবকিছুই। ভার্চুয়াল পাঠদান এখন সময়ের দাবি। তাই পরবর্তী অর্থ্যাৎ ১৪ জন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা প্রস্তুতির ক্লাস তিনি পরিচালনা করবেন অনলাইনেই। ইতোমধ্যে প্রিলি ব্যাচে ভর্তি কার্যক্রম শুরুও হয়েছে। ভর্তি কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। কোর্স সম্পন্ন করতে খরচ হবে ১৫ হাজার টাকা।

আগামী ২ অক্টোবর থেকে সপ্তাহে তিনদিন অনলাইনে বিকাল ৪.০০ টা হতে ৬.০০ টা পর্যন্ত ক্লাস চলবে। এতে ৫ মাসের কোর্স অনলাইন ও অফলাইনে ক্লাস হবে। মােট ১৬০টি ক্লাসে আইন বিষয়ক ক্লাস থাকবে ১০০টি, সাধারণ ক্লাস ৬০ টি ক্লাস টেস্ট ৪০টি ও মডেল টেস্ট ১০ টি।

এ বিষয়ে নূরুল হক জানান, ‘আমি নিজে সেশন জামের কারণে ভালো কিছু করতে পারিনি। মাত্র একবার জুডিশিয়ারির সুযোগ পেয়েই ভাইবা দিয়েছিলাম। বন্ধুদের সাথে গ্রুপ স্ট্যাডি করতে করতেই কোচিং ক্যারিয়ার শুরু।’

তিনি বলেন, ‘আসলে কোচিং টা আমার কোনো ব্যবসা নয়। মানুষ গড়াই আমার মূল লক্ষ্য। বিভিন্ন কোচিং ব্যবসার এর ভীড়ে ভালো কিছু যেনো শিক্ষার্থীরা শিখতে পারে এবং ভবিষ্যৎ জীবনে ভালো কিছু করতে সেটাই আমার তৃপ্ততা।’

উল্লেখ, ভর্তিসহ হক ল’ একাডেমি সম্পর্কে যাবতীয় তথ্য ০১৪০২৫০০২১৭, ০১৭৩৬৩২১২৩৮ এই নাম্বারে যোগাযোগ করলে জানা যাবে।

  • 918
    Shares

আপনার মতামত লিখুন :

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবির নতুন রেজিস্ট্রার আতাউর রহমান

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

ইবিতে ইসলামের দৃষ্টিতে কূটনৈতিক অধিকার বিষয়ক সেমিনার

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

বিভিএ মহাসচিবের সাথে জিভিএসএ’র ফুলেল শুভেচ্ছা বিনিময়

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

ইবির সেই সোহেলের পাশে ঝিনাইদহ পৌর মেয়র

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

বাউলদের পরিবর্তনের ধারা নিয়ে ইবিতে সেমিনার

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

ইবির ৩৭ শিক্ষার্থী পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ