সব
facebook apsnews24.com
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড - APSNews24.Com

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেব নাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ সময় দণ্ড প্রাপ্ত ওই আসামির ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। রায়ের সময় আদালতেই উপস্থিত ছিলো আসামি বাদল দেব নাথ।

আদালত সূত্রে জানা যায়, বিগত ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামে স্বামী বাদল দেব নাথ তার নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালায়। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তে হত্যার আলামত পায়। পরে রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৬ সালের ১ লা সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও ৬ জন স্বাক্ষির স্বাক্ষগ্রহণে স্বামী বাদল দেব নাথ দোষী প্রামাণিত হওয়ায় আজ আদালত এ রায় প্রদান কবরেন।

  • 3
    Shares

আপনার মতামত লিখুন :

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

বুড়িগঙ্গা-কর্ণফুলী নদীর ময়লা আবর্জনা অপসারণের সুপারিশ

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

ইংল্যান্ডে ধর্ষণের দায়ে বাংলাদেশির ৬ বছরের জেল

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

বুড়িগঙ্গার দূষণরোধে ওয়াসার এমডির পদক্ষেপ জানতে চেয়েছে হাইকোর্ট

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্য ২ ফেব্রুয়ারি

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

স্ত্রী-মেয়েসহ পাপুলকে দায়মুক্তি: ব্যাংক কর্মকর্তা স্বাক্ষরিত নথি তলব

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ