আব্দুম মুনিব, কুষ্টিয়া ঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কুষ্টিয়ায় জাতীয় শ্রমিক লীগ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের মিলপাড়ায় এ অনুষ্ঠান হয়। কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেরুন নেসা বিউটি। প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম মতিউর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলার অনান্য নেতৃবৃন্দ। দোয়া মাহ্ফিল পরিচালনা করেন মিল লাইন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান খান।


