যশোর থেকে :যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগে কেক কাটার মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।
এ লক্ষে সোমবার সন্ধায় হাজিরবাগ ইউনিয়ন যুবলীগের আয়োজনে যুবলীগের অস্হায়ী কার্যালয়ে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্হিতত ছিলেন, হাজিরবাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার এরশাদ আলী,আওয়ামীলীগ নেতা জাহান আলী,আঃ আজিজ, সৈয়দ আলী,ইয়া খান,শহিদুল ইসলাম,আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা জাকির হোসেন, হাফিজুর রহমান, নাহিদ হাসান মিন্টু,আয়নাল হক,আসাদ,রুস্তম,সিরাজুল,শফি,বাপ্পা, বাপ্পি,সালাম,হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান আতি,সবুজ বাবু,হৃদয়,রাকিব,সেতু,শাহিন, শাওন প্রমুখ।
বক্তারা বলেন যে ২৮শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন।বাংলাদেশের মানচিত্রের সোনালি ফসলের এক উন্নয়নের রোল মডেলের নব সুচুকের দিগন্ত প্রতিকের এক উজ্জ্বল নক্ষত্রের মহানায়ক।
এই সময় ১৯৪৭ সালের এই দিনে ৪ বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন নেতাকর্মিরা।


