মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,গাইবান্ধা থেকেঃ
সুন্দরগঞ্জের রামজীবন ইউনিয়নের কাজদহ মিয়াঁর বাজারে এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় ওই গ্রামের মৃত মোস্তফা মিলিটারীর ছেলে ফরহাদ মিয়া (৩০) তার নিজ ঘরে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে এক সন্তানের জনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
ব্যক্তিগত জীবনে সে নানা সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে একারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।


