সব
facebook apsnews24.com
সুন্দরগঞ্জে অতি বর্ষনে মাটি ধসে পাকা রাস্তাগুলো মরণ ফাঁদ - APSNews24.Com

সুন্দরগঞ্জে অতি বর্ষনে মাটি ধসে পাকা রাস্তাগুলো মরণ ফাঁদ

সুন্দরগঞ্জে অতি বর্ষনে মাটি ধসে পাকা রাস্তাগুলো মরণ ফাঁদ

মোঃ আলাউদ্দীন মজুমদার শাহীন,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)সংবাদদাতাঃ
সুন্দরগঞ্জ অতি বর্ষনে মাটি ধসে গিয়ে পাকা রাস্তাগুলো এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরেফিরে দেখা গেছে, অতি বর্ষনের কারণে উপজেলার গ্রামীণ পাকা রাস্তাগুলোর দুই পাশের মাটি ধসে বড় ধরণের খাদের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রাস্তার মাঝখানে পানি জমে হাজার হাজার খানা-খন্দে পরিনত হয়েছে। যার কারণে প্রতিনিয়ত ঘটছে বিভিন্ন ধরনের ছোটো খাটো সড়ক দুর্ঘটনা।

মানুষ চলাচলের ওই সব পাকা রাস্তাগুলো দীর্ঘদিন থেকে সংস্কার না করায় এখন যেন মানুষের মরন ফাঁদে পরিনত হয়েছে। পাকা রাস্তাগুলোতে অটোবাইক,ইজিবাইক, অটোভ্যান,পিক-আপ ভ্যানসহ নানা ধরনের যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। বিশেষ করে বেলকা হতে পাঁচপীর বাজারের পাকা রাস্তাটির অবস্থা বলার মত নয়। এছাড়া শোভাগঞ্জ- সোনাইলেরপাড় হয়ে ধর্মপুর মাঠেরহাট মুখী রাস্তাটির অবস্থাও অত্যন্ত নাজুক।

এনিয়ে অটোবাইক চালক হারুন মিয়ার সাথে কথা হলে তিনি জানান, জীবনের ঝুঁকি নিয়ে বেলকা হতে পাঁচপীর রোডে গাড়ি চালাই। অটো না চালালে পেটে ভাত জোটে না। তাই নিরুপায় হয়ে এমন রাস্তা দিয়ে অটো চালাতে হয়। পাঁচপীর বাজারের প্রবীণ নিজামুদ্দিন জানান,১২ হতে ১৪ বছর আগে বেলকা পাঁচপীরের রাস্তাটি পাকা করা হয়েছে। নামে মাত্র কয়েক কিলোমিটার সংস্কার করা হয়েছে তাও অনেক দিন হলো। এখন প্রায় দুর্ঘনা ঘটে এই রাস্তায়। সব মিলে পাকা রাস্তাগুলো সংস্কার করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

  • 5
    Shares

আপনার মতামত লিখুন :

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

গৌরনদীতে তিন হাজার মিটার অবৈধ জাল জব্দ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

মরহুম আঃ মালেক মৃধা স্মৃতি পাঠাগারের শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ