সব
facebook apsnews24.com
ইবি ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন - APSNews24.Com

ইবি ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ইবি ছাত্রলীগের প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

ইবি প্রতিনিধি-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ সোমবার। দেশের দূরদর্শী ও বলিষ্ঠ এই নেত্রীর জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। দিনটি উপলক্ষে আজ সোমবার বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলের কর্মসূচি পালন করেছে তারা।

সোমবার দুপুরে দলীয় টেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বনজ, ফলজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি গাছের চারা রোপণ করেন। ছাত্রলীগের এ উদ্যোগেকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উকিল উদ্দীন, আব্দুর রশিদ বকুল, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, আল আমিন জোয়ার্দার।

এছাড়া সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত, ছাত্রলীগ নেতা বিপুল খান, শাহাজালাল ইসলাম সোহাগ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় অর্ধ শতাধিক ছাত্রলীগ কর্মী উপস্থিত ছিলেন।

  • 383
    Shares

আপনার মতামত লিখুন :

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

ইবি ছাত্রলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

মহিপুরে ছাত্রলীগের সভাপতি জাহিদ খান, সম্পাদক রুবেল হাওলাদার

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

গৌরনদী নলচিড়া কো -অপারেটিভ ক্রডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুষ্টিয়ার সংবর্ধনা ও মত বিনিময় সভা

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

মধ্য রাতে শীতার্তদের পাশে ‘কল্পতরী ফাউন্ডেশন’

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

ইবি সিআরসি’র নতুন নেতৃত্বে মনির-বৃষ্টি

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ