সব
facebook apsnews24.com
কলারোয়ায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ - APSNews24.Com

কলারোয়ায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

কলারোয়ায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃকলারোয়ার গয়ড়া বাজারে অবৈধ ভাবে জবরদখলে রাখা ৩শতক জমিতে পাকা দোকান ঘর নির্মান করার অপরাধে উপজেলা প্রশাসন তা উচ্ছেদ করেছেন।

রোববার দুপুরে উপজেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব আকতার হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন হোসেন, নাজির কামরুজ্জামান, সার্ভেয়ার সজল হোসেন, কলারোয়া থানার এসআই মাসুদ, এএসআই নুর আলীসহ অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।

জানা গেছে-চন্দনপুর গ্রামের মৃত খোসলালের ছেলে মিজানুর রহমান গত কিছুদিন ধরে গয়ড়া বাজারে অবৈধ ভাবে ৩শতক জমি দখল করে ৪তলা ফাউন্ডেশনের একটি দোকান ঘর নির্মান করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তা নিজ খরচায় ভেঙ্গে ফেলার জন্য নোর্টিশ প্রদান করা হয়। এর পরে সে ঘরটি না ভেঙ্গে তার কাজ চালিয়ে আসছিলো।

এমন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দোকান ঘরটি অপসারনের আদেশ দিলে রোববার দুপরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুূমি) আকতার হোসেন এ অভিযান পরিচালনা করে ওই অবৈধ দোকান ঘর মেশিন দিয়ে কিছু অংশ ভেঙ্গে দেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবশিষ্ট অংশ ব্লেট দিয়ে ভেঙ্গে সরকারী জায়গা বের করে দেবেন বলে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি সাংবাদিকদের জানান।

এসময় দোকান ঘর নির্মানকারী মিজানুর রহমানকে খুজে না পাওয়ায় তার মন্তব্য জানা যায়নি।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

পটুয়াখালীতে স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী।

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ