আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটি’ র সদ্য প্রয়াত সাবেক সভাপতি আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু’র মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক অ্যাডঃ এ, বি, এম, সেলিমের সভাপতিত্বে,কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ রাউফুজ্জামান।
এ সময় আরোও বক্তব্য দেন অ্যাডঃ মোস্তফা জামান , অ্যাডঃ শেখ জুলফিকার আলম , এম, ইদুজ্জামান , অ্যাডঃ সরদার সাইফ , অ্যাডঃ শিহাব মাসউদ , হাফিজুর রহমান শিমুল , অ্যাডঃ কাজী আব্দুল্লাহ হাবিব , অ্যাডঃ মিজানুর রহমান ,অ্যাডঃ সোহরাব হোসাইন , মোঃ মোশাররফ হোসেন , মোঃ জাহাঙ্গীর হোসেন , মোঃ আবু সাইদ , মেঃ হেলাল উদ্দিন , মোঃ ইশারাত হোসেন। সংগঠনকে আরোও গতিশীল ও শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
প্রানসায়ের খাল খননের বরাদ্দকৃত টাকা সঠিক ভাবে প্রয়োগ করার অনুরোধ জানান। সাতক্ষীরার উন্নয়ন এর জন্য পর্যাপ্ত সরকারি অর্থ বরাদ্দ দাবী জানান।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সাতক্ষীরা জেলা পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডঃ অসীম কুমার মন্ডল


