কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধিঃ আজ ২৬/০৯/২০২০
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সরকারী ডিগ্রী কলেজের পরিসংখ্যান বিষয়ের শিক্ষকের বিরুদ্ধে কবরস্থান সহ ৪৪ জনকে বিবাদী করে মামলা করার অভিযোগ পাওয়া গেছে। হতদরিদ্র বিবাদীরা ক্ষিপ্ত হয়ে পরিবারের মহিলাদের দিয়ে ঝাঁটাপেটা করেছে ঐ শিক্ষককে।
ভুক্তভোগী হেলাল, আমেনা, মিরাজ, জাহানারা বেগম ও গফুরমোল্লা সহ অনেকে জানান, বাটিকামারা মৌজার আরএস মোট ৪৭ টি দাগের জমি নিয়ে মোঃ আব্দুল মজিদ প্রফেসার তাদের কবরস্থান সহ ৪৪ জনকে বিবাদী করে জমি সংক্রান্ত মামলা করে। অথচ এই জমি ৫০/ ৬০ বছর পূর্ব থেকে উল্লেখিত প্রফেসারের অন্যান্য অংশীদারদের নিকট থেকে ক্রয় করে তারা ভোগদখল করে আসছে। কিন্তু প্রায় ১৫ বছর যাবত মজিদ বিভিন্ন ভাবে তাদেরকে হয়রানি করছে। গফুরমোল্লা বলেন (৬৫) শনিবার আমার নিজের নারিকেল গাছের বাগো কাটা নিয়ে মজিদ ও তার দুই ছেলে এসে আমাকে বেধড়ক মারপিট করলে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ি এসময় এলাকাবাসী আমাকে উদ্ধার করে। জ্ঞান ফেরার পর জানতে পারি এলাকাবাসী ঠেকাতে গেলে মজিদ ও তার ছেলেরা তাদের উপরও আক্রমণ করলে এসময় মহিলারা মজিদকে ঝাঁটাপেটা করে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, বিষয়টি শুনেছি এবং উভয় পক্ষকে তাদের জমাজমির কাগজপত্র নিয়ে সোমবার থানায় হাজির হতে বলা হয়েছে।


