সব
facebook apsnews24.com
এখনো ভেন্টিলেটর সাপোর্টে অ্যাটর্নি জেনারেল, দোয়া চেয়েছে পরিবার - APSNews24.Com

এখনো ভেন্টিলেটর সাপোর্টে অ্যাটর্নি জেনারেল, দোয়া চেয়েছে পরিবার

এখনো ভেন্টিলেটর সাপোর্টে অ্যাটর্নি জেনারেল, দোয়া চেয়েছে পরিবার

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

মাহবুবে আলমের শারীরিক অবস্থার বিষয়ে তার জামাতা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মো. রিয়াজুল হক শনিবার বাসস’কে জানান, তাকে সিএমএইচে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

অ্যাটর্নি জেনারেলের সুস্থতায় পরিবারের পক্ষ থেকে জামাতা অ্যাডভোকেট রিয়াজুল দেশবাসীর দোয়া চেয়েছেন।

তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনামুক্ত হলেও তার শারীরিক অন্যান্য জটিলতা দেখা দেয়।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ১৮ সেপ্টেম্বর শুক্রবার ভোরে আইসিইউতে নেওয়া হয়। এখনো নিবিড় পরিচর্যায় তার চিকিৎসা চলছে।

গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। শুক্রবার ৪ সেপ্টেম্বর সকালে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। একইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সিএমএইচে ভর্তি হন

  • 17
    Shares

আপনার মতামত লিখুন :

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দের নির্দেশনা চেয়ে রিট

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

জাতির পিতার শিক্ষাকে পুঁজি করে অসহায় মানুষের পাশে আছি: প্রধানমন্ত্রী

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

৫৬ পৌরসভায় আ.লীগের মনোনয়ন পেলেন যারা

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

‘পুুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে রিট

করোনায় আক্রান্ত জি এম কাদের

করোনায় আক্রান্ত জি এম কাদের

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

‘মসলিন ফিরে পাওয়া মুজিববর্ষের অন্যতম অর্জন’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ