সব
facebook apsnews24.com
ব্যারিস্টার সুমন তার বেতনের পুরোটাই করোনা দুর্গতদের সহায়তায় ব্যয় করবেন - APSNews24.Com

ব্যারিস্টার সুমন তার বেতনের পুরোটাই করোনা দুর্গতদের সহায়তায় ব্যয় করবেন

ব্যারিস্টার সুমন তার বেতনের পুরোটাই করোনা দুর্গতদের সহায়তায় ব্যয় করবেন

নিজস্ব প্রতিবেদক

ব্যারিষ্টার সুমনের বদান্যতা এখন মানুষের মুখে মুখে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেষ মাসের বেতন ও আনুষঙ্গিক খরচ হিসেবে পাওয়া ১ লাখ ৩০ টাকা করোনা মোকাবেলার জন্য দান করেছেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। এই টাকায় করোনার কারণে কর্মহীন ও অসহায় মানুষের মধ্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনে বিতরণ করবেন তিনি।

শুক্রবার সকালে সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান তিনি। সুমন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি আমি পদত্যাগপত্র জমা দেই। গত ১১ মার্চ আমার পদত্যাগপত্র গ্রহণ করে আইন মন্ত্রণালয়। এর মধ্যে আমাকে প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রসিকিউটর হিসেবে আমি শেষ মাসের বেতন ও অন্যান্য খরচ বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা পাবো। কয়েকদিনের মধ্যে আমার অ‌্যাকাউন্টে এ টাকা যোগ হবে। টাকা পাওয়ার কথা শুনেই আমি সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ টাকা অসহায়-অসচ্ছল মানুষের মধ্য দান করবো।

সাবেক এই প্রসিকিউটর বলেন, যেহেতু টাকাটা কয়েকদিনের মধ্যে পাবো, তাই ইতিমধ্যে আমার অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনা শুরু করেছি। বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এগুলো পৌঁছে দেবো।

তিনি এ সংকটময় মুহূর্তে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় আইন কর্মকর্তা হিসেবে কর্মরত কর্মকর্তাদের এক মাসের বেতন অসহায়-অসচ্ছল মানুষকে দান করে দেওয়ার আহ্বান জানান।

এপিএস/৩এপ্রিল/বিএম/টিআর

  • 23
    Shares

আপনার মতামত লিখুন :

বিজ্ঞ আইনজীবী এবং বহু আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক ‘সিরাজ প্রামাণিক’ এর শুভ জন্মদিন আজ

বিজ্ঞ আইনজীবী এবং বহু আইনগ্রন্থ প্রণেতা ও আইন গবেষক ‘সিরাজ প্রামাণিক’ এর শুভ জন্মদিন আজ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর

ধর্ষনের পক্ষে অবস্থান: হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনী নোটিশ।

ধর্ষনের পক্ষে অবস্থান: হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনী নোটিশ।

অগ্রক্রয়ের অধিকার এবং প্রাসঙ্গিক ভাবনা

অগ্রক্রয়ের অধিকার এবং প্রাসঙ্গিক ভাবনা

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত আইনজীবী ইশরাত হাসান

আন্তর্জাতিক প্রো বোনো অ্যাওয়ার্ডে মনোনীত আইনজীবী ইশরাত হাসান

২৬ সেপ্টেম্বর বার পরীক্ষা হবে তো?

২৬ সেপ্টেম্বর বার পরীক্ষা হবে তো?

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ