সব
facebook apsnews24.com
লক্ষ্মীপুরে কলেজ ছাত্র জাবেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন - APSNews24.Com

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র জাবেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে কলেজ ছাত্র জাবেদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মেহেদী হাসান মাছুম লক্ষ্মীপুর প্রতিনিধি:- লক্ষ্মীপুরে মো. জাবেদ হোসেন (২০) নামে কলেজ ছাত্র হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
শনিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধন তার পরিবার দাবি করেন, একই ইউনিয়নের মো. সেলিমের মেয়ের সাথে জাবেদের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে প্রেমিকার ভাই ফরহাদ, রুবেল লিটনসহ কয়েকজন কৌশলে জাবেদকে মোবাইল ফোনে নানার বাড়িতে ডেকে নেয়।

এক পর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে। পরে ঘটনাটি দামাচাপা দিতে লাশটি ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে আত্নহত্যা বলে চালিয়ে দেয়।
এসময় মানববন্ধনে হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন বক্তব্য রাখেন, নিহত জাবেদের বাবা মোঃ সাইফুল ইসলাম, মা তাসলিমা বেগম, বড় ভাই মোঃ জাহেদ, প্রতিবেশি শামীম আনোয়ার, মুক্তার শাহ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি রাজু আহমেদ, সোহেল হোসেন শাহিন, ছাত্র নেতা ইশতিয়াক আহমেদ প্রমুখ।

প্রসঙ্গগতঃ গত (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিজয়নগর গ্রামে প্রেমিকার নানার বাড়ি (ইন্দ্র পন্ডিত বাড়ি) থেকে ঝুলন্ত অবস্থায় জাবেদ নামের কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। জাবেদ হামছাদী ইউনিয়নের হাসন্দী গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং দালাল বাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

  • 8
    Shares

আপনার মতামত লিখুন :

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

সাতক্ষীরার বাস মালিক সমিতির স্ট্যাটাস সিদ্দিক আর নেই

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

শার্শায় ৩৭৫ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ আটক-১

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

দশমিনায় ভূমিহীন নারীকে পেটালো সাবেক বন কর্মকর্তা

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ার প্রেমিক-প্রেমিকার আত্নহত্যা!

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ