বিশেষ প্রতিবেদকঃ বরিশাল জেলার উজিরপুরে এপিএস নিউজ২৪. কম এর স্টাফ রিপোর্টার তালহা জাহিদ সংবাদ সংগ্রহ করতে গেলে অতর্কিত সন্ত্রাসী হামলা করে একদল সন্ত্রাসী।
ঘটনাসুত্রে যানা যায় উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন এর পঃ কেসবকাঠির গ্রামের মৃত সেকেন্দার মল্লিক এর মাদকাসক্ত দুই পুত্র মন্টু মল্লিক(৪০) ও তার ভাই রুবেল মল্লিক(২৭) এলাকায় মাদক সেবনে ও বিক্রিতে সক্রিয় ভূমিকায় রয়েছে। কিন্তু সাংবাদিক জাহিদ এসব বিষয়ে যেনে যাওয়ায় তাদের গুড়ে বালি পড়ে। এতে মাদক ব্যবসাহীরা সাংবাদিক জাহিদের উপর ক্ষিপ্ত হয়। গত (২২ ও ২৩ সেপ্টেম্বর)এলাকায় ত্রাসের সৃষ্টি করিয়া বৈদ্যুতিক ট্রান্সমিটার স্থাপনের নামে এলাকা থেকে ১৫-২০ হাজার টাকা চাঁদা উত্তোলন করে।
উক্ত খবরের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় বরিশালের একাধিক পত্রিকার সাংবাদিক তালহা জাহিদ উল্লেখিত খবর সংগ্রহ করতে গেলে তার উপর অতর্কিত হামলা চালায় মন্টু মল্লিক(৪০),রুবেল মল্লিক(২৭)ও আরো পাঁচ সাত জনের এক সন্ত্রাসী গ্রুপ। এসময় তার সাথে থাকা ক্যামেরা মোটরসাইকেল ভাংচুর করে সন্তাসী মন্টু ও তার দল। বর্তমানে সাংবাদিক তালহা জাহিদ উজিরপুর উপজেলা সাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান বলেন অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্তে অফিসার পাঠিয়েছি।ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে


