সব
facebook apsnews24.com
কুষ্টিয়ায় চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে - APSNews24.Com

কুষ্টিয়ায় চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়ায় চাল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান কারাগারে

আব্দুম মুনিব, কুষ্টিয়াঃ কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে গরীব ও অসহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর ঘটনায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এই মামলায় তিনিসহ আরো তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। এরা হলেন- কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন, একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মারুফুল ইসলাম এবং চাউলের ডিলার মন্টু হোসেন। । বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালতের বিচারক মোঃ মহসিন হাসানের আদালতে আসামীরা উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সুত্রে জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার ১৪নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস ও তার সহযোগীদের যোগসাজসে বিগত দীর্ঘ চার বছর ধরে গরীব দুস্থ্যদের জন্য সরকার নির্ধারিত খাদ্য সহায়তা প্রকল্পের ১০টাকা কেজি দরের সরকারী চাল উত্তোলন ও তা তালিকাভুক্ত দুস্থ্যদের না দিয়ে তা আত্মসাত করেছেন। এমন সংবাদ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা কুষ্টিয়ার বিজ্ঞ আদালতরে দৃষ্টিগোচর হয়।
এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চলতি বছরর ১৯ এপ্রিল কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সেলিনা খাতুনের আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিন্যাল মিসকেস নং ০১/২০২০ ফৌ:কা:বি: ১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশ দেন কুষ্টিয়ার ইবি থানা পুলিশকে।

এ বিষয়ে ২ জুনের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনসহ প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন আদালত। পরে এ ঘটনায় তদন্তপূর্বক কুষ্টিয়া ইবি থানা পুলিশ আদালতে একটি তদন্ত প্রতিবেদন দেয়। প্রতিবেদনে গরীব ও অবহায় ব্যক্তিদের নামে বরাদ্ধকৃত ওএমএস এর চাল আত্মসাৎ এর প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যায়।

আব্দুম মুনিব
কুষ্টিয়া

  • 1
    Share

আপনার মতামত লিখুন :

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

অভিশংসনে আরও সহিংসতা হতে পারে: ট্রাম্প

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

গুলতি ও মার্বেল নিয়ে ডানপিটে বালক, মনে করায় কৈশোরের দিন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে ডিজিটাল ম্যারাথনের উদ্বোধন

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

ইবি বঙ্গবন্ধু পরিষদের সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক

গাছেরও প্রাণ আছে

গাছেরও প্রাণ আছে

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

‘ও’ লেভেলের ছাত্রী ধর্ষণ ও হত্যা: আসামির দোষ স্বীকার

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার: ApsNews24.Com (২০১২-২০২০)

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ নুরুন্নবী চৌধুরী সবুজ
01774-140422
প্রকাশকঃ আইনী পাঠশালা গ্রুপ
২২ চ্যামেলীবাগ (সিআইডি অফিসের পাশে) রমনা থানা, ঢাকা-১০০০।
01625-461876, 01771-784299
[email protected], [email protected]
Developed By Feroj

ব্রেকিং নিউজ