আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় অধিক মুল্য পেতে আধুনিক প্রদ্ধতিতে নিরাপদ ও বালাইমুক্ত আমচাষের উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৩সেপ্টেম্বর)বেলা সাড়ে ১০ টায় কলারোয়া পৌরসভার হলরুমে ওই কর্মশালার আয়োজন করা হয়। এসময় সেখানে উপজেলার সফল প্রকল্পের আম চাষীবৃৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-দাতা সংস্হা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এর আর্থিক সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কারিগরি সহযোগিতায় উত্তরণ, সফল প্রকল্পের বাস্তবায়নাধীন কলারোয়া, সাতক্ষীরা সদর, তালা, দেবহাটা, আশাশুনি ও পাশ্ববর্তী শার্শা উপজেলাসহ ৬টি উপজেলার সফল প্রকল্প নির্বাচিত আমচাষীদের বালাইমুক্ত ও নিরাপদ আম বাজারজাত করনের উপর দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।


